বিনোদন প্রতিবেদক: অভিনয় জগতে নিজের প্রতিভা ও কাজের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন অভিনেতা পারভেজ ইমন। থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে অভিনয়ের হাতেখড়ি নেওয়া এই শিল্পী ইতোমধ্যে টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি), ওভিসি এবং বিভিন্ন নাটকে কাজ করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
পারভেজ ইমন একজন অভিনয়শিল্পী ও থিয়েটার সদস্য। অভিনয়ের প্রতি ভালোবাসা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তিনি গ্রামীণফোন ফুডি, বিকাশ, পাঠাওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের টিভিসি ও ওভিসিতে অভিনয় করেছেন।
পাশাপাশি নাটকেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য কাজ। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে— ‘দুই পৃথিবীর রাজা’, ‘গ্যাংস্টার’, ‘রক্তের ভাই বেইমান’, ‘অপূর্ণ ভালোবাসা’ ও ‘গরিবের রক্ত বিক্রি’। এ ছাড়া আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।
থিয়েটারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে নিজের অভিনয় প্রতিভা বিকশিত করতে চান পারভেজ ইমন। অভিনয়ের প্রতি নিষ্ঠা, পরিশ্রম ও নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে সামনে এগিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য।
অভিনয়ের এই পথচলায় আরও ভালো ভালো কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চান সম্ভাবনাময় এই অভিনেতা। তাঁর আগামী দিনের অভিনয়জীবনের জন্য রইল শুভকামনা।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com