জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । শুক্রবার (Friday) (২৩ জুন) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তমা।
ফেসবুক(Facebook) পোস্টে শারীরিক অসুস্থতার তথ্য দেন। তমা মির্জা বলেন, ‘আগামী ৪-৫ দিন পরিপূর্ণ বিশ্রাম প্রয়োজন।’ তবে এর চেয়ে বেশি কিছু জানাননি তমা।
বেশ কয়েকদিন ধরে টানা শুটিং ও সিনেমার প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন তমা মির্জা।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তমা মির্জা অভিনীত ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে নিশোর।
প্রকাশক ও সম্পাদক | মনিরুল ইসলাম রাজিব | মোবাইল: 01923355655
নির্বাহী সম্পাদক | মোঃ তামিম খান | মোবাইল: 01826668486
Copyright © www.apnarsongbad.com