রাত ২:১৬ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অক্ষয়ের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা, কেন ফিরিয়ে দেন অভিনেতা?

বিনোদন ডেস্ক:

বলিউডের অভিনেতা অক্ষয় খান্না এ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যৌবনে যখন নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন, তখন একাধিক সিনেমায় কাজ করেছেন। প্রশংসিত হয়েছে তার অভিনয়। তবু কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া হয়নি এ অভিনেতার। সেই সাফল্য যেন কয়েক গুণ বেড়ে তার কাছে ধরা দিয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার বদৌলতে। কিন্তু তারপরও কোথাও যেন এক শূন্যতা।

যদিও অক্ষয় খান্না সেসবের থেকে দূরেই রয়েছেন। একা থাকেন, বিয়ে করে কারও দায়িত্ব নিতে চান না তিনি। তবে একটা সময় অভিনেত্রী কঙ্গনা রানাউত চেয়েছিলেন অভিনেতার সঙ্গে প্রেম করতে। কিন্তু পাল্টা কোন ব্যবহার পান তিনি?

বেশ কয়েক বছর আগের ঘটনা। ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অভিনেতা সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের সঙ্গে আসেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানেই অক্ষয় খান্নার প্রতি তার অনুরাগের কথা জানান তিনি। এমনিতেই কঙ্গনার প্রেমের দিকে ভাগ্য খুব একটা ভালো নয়। অভিনেতা অধ্যয়ন সুমন থেকে হৃতিক রোশন, আদিত্য পঞ্চোলী— একাধিক নায়কের প্রেমে পড়েছেন। কিন্তু কোনো সম্পর্কেই টেকেনি। অক্ষয়ের সঙ্গে কেন প্রেম হলো না তার, জানালেন অভিনেত্রী।

 ‘নো প্রবলেম’ সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা রানাউত। অভিনেত্রী বলেন, অক্ষয়কে দেখে একাধিকবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। প্রথমে আলাপ জমিয়ে তার পর প্রেমপ্রস্তাব দেওয়ারও চেষ্টা করেছিলেন। কিন্তু মন গলেনি অক্ষয়ের।

কঙ্গনা বলেন, আমি ওকে দেখে কথা বলি। একাধিকবার নানা রকমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার সঙ্গে কথা পর্যন্ত বলল না। অক্ষয় তো অন্য কারও সঙ্গেই কথা বলল না। ফলে সেই প্রেম বাস্তবায়িত হয়নি কোনো দিনই। অক্ষয় নিজে একাধিকবার জানিয়েছেন, তিনি একা ভালো রয়েছেন। বিয়ে ভালো জিনিস, তবে তিনি সেই বাঁধনে জড়াতে চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *